ইমরান খানের পক্ষে এবং মার্কিন বিরোধী শ্লোগানে পাকিস্তান মুখর

Bangla Radio 27 views
পাকিস্তানের সাম্প্রতিক ঘটনায় এ দেশের জনগণ এখন রাস্তায় নেমে এসেছে। ইমরান খানের পক্ষে এবং মার্কিন বিরোধী শ্লোগানে তারা মুখর। তারা পাকিস্তানে মার্কিন হস্তক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে।

আমেরিকার পক্ষ থেকে আসা হুমকি সম্পর্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল রোববার আরো তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন। গত মাসের প্রথম দিক থেকে ইমরান খান আমেরিকার তরফ থেকে হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ করে আসছেন। ইমরান খান বলেন, ডোনাল্ড লিউ আমেরিকায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত আসাদ মাজিদের সঙ্গে এক বৈঠকে হুমকি দিয়েছেন যে, অনাস্থা ভোটে যদি ইমরান খান টিকে যান তাহলে তাকে মূল্য দিতে হবে।#

Add Comments